বিইউপির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম

১১ নভেম্বর ২০২৫, ০৮:৩১ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ AM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেকেন্ড টাইম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) থেকে শুরু হওয়ায় আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি মিলিয়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জন্য জিপিএ ৮ এবং মানবিকের শিক্ষার্থীদের ৭.৫ পেতে হবে। ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে যোগ্য প্রার্থীদের তালিকা।

১ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা ৯ জানুয়ারি, আর্টস ও সোশ্যাল সায়েন্সের ১০ জানুয়ারি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি আবেদন শুরু আজ, যোগ্যতা-মানবণ্টনসহ খুঁটিনাটি জেনে নিন

১৪ থেকে ২০ জানুয়ারি এসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ভর্তিচ্ছুদের। এবার ফি নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা। আবেদনের যোগ্যতা, আসন, মানবণ্টনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬