সেরা মেডিকেলে কমেছে ২০৫, কোন মেডিকেলে কত আসন?

১০ নভেম্বর ২০২৫, ১০:২৫ PM
মেডিকেল শিক্ষার্থী ও স্টেথোস্কোপ

মেডিকেল শিক্ষার্থী ও স্টেথোস্কোপ © সংগৃহীত ও সম্পাদিত

মেডিকেল ও ডেন্টালে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) শুরু হচ্ছে অনলাইন আবেদন। তবে এবার সরকারি-বেসরকারি মেডিকেলের ৭২২টি আসন কমানো হয়েছে। ইতিমধ্যে সরকারি মেডিকেলের মোট ৩৫৫ আসন কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অবশ্য তিনটি মেডিকেলে বেড়েছে ৭৫টি আসন। তবে দেশসেরা ৯টি মেডিকেল কলেজে ২০৫টি আসন কমানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রথম সারির পুরনো আটটি মেডিকেল থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। ২৫০ থেকে আসন কমে এই ৮ প্রতিষ্ঠানে আসন সংখ্যা দাঁড়িয়েছে ২২৫-এ। এগুলো হল- ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিকেল কলেজ। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজেও ২৩০ থেকে ৫ কমিয়ে ২২৫টি আসন নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে ৫০ এবং নেত্রকোনা, নীলফামারি, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল থেকে ২৫ করে কমিয়ে ৫০ আসন নির্ধারণ করা হয়েছে। আসন বাড়া তিনটি প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ। এর মধ্যে শহীদ তাজউদ্দীন এবং টাঙ্গাইল মেডিকেলে ২৫ করে বাড়িয়ে আসন দাঁড়িয়েছে ১২৫টি। আর পটুয়াখালী মেডিকেলে ২৫ বাড়িয়ে আসন নির্ধারণ করা হয়েছে ১০০টি।

অন্যান্য মেডিকেলের আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ২০০ করে আসন রয়েছে কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর এবং দিনাজপুর মেডিকেল কলেজে। ১০০ করে আসন রয়েছে পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর এবং মুগদা মেডিকেল কলেজে। অপরদিকে ১২৫টি করে আসন রয়েছে গোপালগঞ্জ এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজে। আর সুনামগঞ্জ মেডিকেল কলেজে রয়েছে ৭৫টি আসন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9