সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আসন কমল ৭২২টি

১০ নভেম্বর ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৬:২৬ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৭২২টি আসন কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ৮১৬টি আসন কমানোর কথা ছিল। সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতোমধ্যে সরকারি মেডিকেলের আসন কমিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৩৫৫টি আসন কমানো হয়েছে। একই সাথে বাড়ানো হয়েছে ৭৫টি আসন। আর বেসরকারি মেডিকেল কলেজগুলোর ৩৬৭টি আসন কমানো হয়েছে।

৩৭ সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা পুনর্বিন্যাস করে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট আসন থেকে ২৮০টি কমিয়ে এবার মোট ৫ হাজার ১০০ আসন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজসহ মোট ১৪টি মেডিকেলে মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে। আসন বেড়েছে তিনটি মেডিকেলে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রথম সারির পুরনো আটটি মেডিকেল থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। ২৫০ থেকে আসন কমে এই ৮ প্রতিষ্ঠানে আসন সংখ্যা দাঁড়িয়েছে ২২৫-এ। এগুলো হল- ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিকেল কলেজ। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজেও ২৩০ থেকে ৫ কমিয়ে ২২৫টি আসন নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে ৫০ এবং নেত্রকোনা, নীলফামারি, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল থেকে ২৫ করে কমিয়ে ৫০ আসন নির্ধারণ করা হয়েছে। আসন বাড়া তিনটি প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ। এর মধ্যে শহীদ তাজউদ্দীন এবং টাঙ্গাইল মেডিকেলে ২৫ করে বাড়িয়ে আসন দাঁড়িয়েছে ১২৫টি। আর পটুয়াখালী মেডিকেলে ২৫ বাড়িয়ে আসন নির্ধারণ করা হয়েছে ১০০টি।

অন্যান্য মেডিকেলের আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ২০০ করে আসন রয়েছে কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর এবং দিনাজপুর মেডিকেল কলেজে। ১০০ করে আসন রয়েছে পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর এবং মুগদা মেডিকেল কলেজে। অপরদিকে ১২৫টি করে আসন রয়েছে গোপালগঞ্জ এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজে। আর সুনামগঞ্জ মেডিকেল কলেজে রয়েছে ৭৫টি আসন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9