যে কারণে মেডিকেল-ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে দেরি

০৬ নভেম্বর ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩৪ AM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়ায় দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি। গত মঙ্গলবার অথবা গতকাল বুধবার এ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, '৩-৫ নভেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত না জানানোর কারণে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি।'

ওই কর্মকর্তা আরও বলেন, 'শুনেছি আজ মেডিকেল-ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে মন্ত্রণালয়ে সভা হবে। তবে বিষয়টি  আমি নিশ্চিত নই।'

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে স্বাস্থ্য শিক্ষা ও তকল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুনের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কোনো সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।'

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬