মেডিকেল ভর্তি পরীক্ষা: সলিমুল্লাহ মেডিকেল কলেজের কেন্দ্র পরিবর্তন

০২ নভেম্বর ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ AM
সলিমুল্লাহ মেডিকেল কলেজ

সলিমুল্লাহ মেডিকেল কলেজ © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রে হচ্ছে না। এর পরিবর্তে রাজধানীর দু'টি কলেজে অনুষ্ঠিত হবে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিতব্য ২০২৫-২৬ সেশনের ১ম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষা  অনুষ্ঠিত হবে ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি।

দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬