অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখে নিন খুঁটিনাটি

০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৫ PM
অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি প্রোগ্রামে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিষয়গুলো হলো- অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং এবং অ্যাভিয়েশন, বিএসসি ইন এয়ারক্রাষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)।

এছাড়াও অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের এমএসসি ইন স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইন স্পেস সিস্টেমস ইঞ্জিনিয়ারিং

সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ পূর্বক আবেদন করতে পারবেন। বিএসসি প্রোগ্রামসমূহের শিক্ষা কার্যক্রম লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি নীতিমালা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের মধ্য হতে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্র-ছাত্রীদের মেধাক্রমানুসারে ভর্তি করা হবে ।

এ সংক্রান্ত নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.aaub.edu.bd) Admission-এ পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে আবেদনের জন্য এ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম নির্ভুলভাবে পূরণ করে তা অনলাইনে যথাযথভাবে জমা দিয়ে নির্দিষ্ট এসএমএস ফরম্যাট অনুযায়ী ফি পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত যে কোন কারিগরি বিষয়ে সহায়তার জন্য টেলিটক হটলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯, ই-মেইল [email protected] এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৫০৯৯ ও ই-মেইল [email protected] এ যোগাযোগ করা যাবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি

অনলাইন (http://bsmraau.teletalk.com.bd) এ আবেদনপত্র পূরণ ও জমা প্রদান আরম্ভ ৯ নভেম্বর দুপুর ১২টা। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা প্রদান সমাপ্ত ১১ ডিসেম্বর রাত ১২টা। টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ ১০০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত) প্রদানের শেষ তারিখ ও সময় ১৪ ডিসেম্বর রাত ১২টা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীরা আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ডাউনলোড করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির যেকোন নির্দেশনা/তথ্য/শর্ত যেকোন সময় বাতিল/পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

বিস্তারিত দেখুন এখানে

বিজ্ঞপ্তি 

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9