গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির আসন কি বাড়বে?

২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪২ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সভা শেষ হয়েছে। এতে আগামী ২৭ মার্চ থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসন সংখ্যাও আগের বছরের মতোই থাকবে বলে সভা সূত্রে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে তারিখ চূড়ান্ত করা হয়েছে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভর্তি কমিটির নেতৃত্বে থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় প্রায় ২০ হাজার আসন ছিল। এবারও একই সংখ্যা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হলে বা কোনও প্রতিষ্ঠান আসন সংখ্যা বৃদ্ধি করলে মোট আসন সংখ্যাও বাড়বে। পরবর্তী সভায় বিষয়গুলো পরিষ্কার হবে।

সভায় উপস্থিত একাধিক উপাচার্য জানান, গত বছর গুচ্ছে থাকা ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকের সভায় উপস্থিত ছিলেন। নতুন কোনও বিশ্ববিদ্যালয় এখনও যুক্ত হয়নি। তবে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়ায় আনার চেষ্টা করবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তির নেতৃত্বে ইবি, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে

পাবলিক বিশ্বিবদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান সভায় স্বাগত বক্তব্য দেন। এ সময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগের শিক্ষাবর্ষ সমাপ্তি ঘোষণা এবং আর্থিক হিসাবসহ কিছু নিয়মিত কর্মকাণ্ডের জন্য আজকের সভা ছিল। এতে নতুন আহবায়ক কমিটি গঠনসহ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আবেদনের সময়সীমাসহ অন্যান্য বিষয়গুলো ভর্তি কমিটির পরবর্তী সভায় নির্ধারণ করা হবে। বাকি কার্যক্রম তারা এগিয়ে নেবেন। আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি, আগেরটিই আছে। আসন বাড়লে পরে জানা যাবে।

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬