গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ

২৩ অক্টোবর ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৪ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির সভা শেষ হয়েছে

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির সভা শেষ হয়েছে © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে ভর্তি কমিটি। তবে আবেদন শুরুর তারিখ নির্ধারণ হবে পরবর্তী সভায়।

আরও পড়ুন: শুরুর আগেই শেষ অনেকের মেডিকেল ভর্তির স্বপ্ন!

সভায় পাবলিক বিশ্বিবদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। এ সময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন

বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950