গুচ্ছ নিয়ে উপাচার্যদের সঙ্গে সভায় বসছে ইউজিসি, বাড়ছে বিশ্ববিদ্যালয়

২২ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে কাল সভায় বসছে ইউজিসি

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে কাল সভায় বসছে ইউজিসি © টিডিসি সম্পাদিত

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে সভায় বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীতে ইউজিসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। গতবারের ১৯টির ২০২৫-২৫ শিক্ষাবর্ষে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইউজিসি ও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষাও শুরু হয়ে গেছে। ফলে যে স্বল্প সংখ্যক আসন শূন্য আছে, সেগুলো আর পূরণ করার সুযোগ নেই। এ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করতেই মূলত সভা ডাকা হয়েছে।

একই সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে। এতে ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ হতে পারে। তবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও রমজানের আগে এ পরীক্ষা নেওয়া কঠিন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সেক্ষেত্রে নির্বাচন ও রমজানের পর মার্চ-এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, গত বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ১৯টি বিশ্ববিদ্যালয় যুক্ত ছিল। নতুন পাঠদানের অনুমতি পাওয়া একাধিক বিশ্ববিদ্যালয় এবার এ প্রক্রিয়ায় থাকবে। গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এতে এবার যুক্ত হবে বলে আশা করছে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ প্রক্রিয়ায় আসবে।

আরও পড়ুন: এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ কাল, আবেদন নতুন নিয়মে

ইউজিসির সঙ্গে বৃহস্পতিবার উপাচার্যদের সভার বিষয়টি নিশ্চিত করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আজ বুধবার (২২ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ নিয়ে সভাটি ডাকা হয়েছে। এতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি নিয়েও আলোচনা হবে।

ফেব্রুয়ারি মাসের আগে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব কিনা, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করেছে। কারও সঙ্গে যাতে মিলে না যায়, সেসব বিবেচনায় নিয়েই গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হবে। নির্বাচনের যেহেতু তারিখ ঘোষণা হয়নি, সেক্ষেত্রে কবে পরীক্ষা নেওয়া যাবে, তা আলোচনা ছাড়া বলা সম্ভব নয়।

রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081