গুচ্ছ ভর্তির নেতৃত্বে ইবি, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে

২৩ অক্টোবর ২০২৫, ০৩:১২ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে তারিখ চূড়ান্ত করা হয়েছে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভর্তি কমিটির নেতৃত্বে থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। 

সভায় উপস্থিত একাধিক উপাচার্য জানান, গত বছর গুচ্ছে থাকা ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকের সভায় উপস্থিত ছিলেন। নতুন কোনও বিশ্ববিদ্যালয় এখনও যুক্ত হয়নি। তবে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়ায় আনার চেষ্টা করবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ

পাবলিক বিশ্বিবদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান সভায় স্বাগত বক্তব্য দেন। এ সময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগের শিক্ষাবর্ষ সমাপ্তি ঘোষণা এবং আর্থিক হিসাবসহ কিছু নিয়মিত কর্মকাণ্ডের জন্য আজকের সভা ছিল। এতে নতুন আহবায়ক কমিটি গঠনসহ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আবেদনের সময়সীমাসহ অন্যান্য বিষয়গুলো ভর্তি কমিটির পরবর্তী সভায় নির্ধারণ করা হবে। বাকি কার্যক্রম তারা এগিয়ে নেবেন।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬