বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে

১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪১ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আবেদন, পরীক্ষার তারিখসহ সব বিষয় চূড়ান্ত হবে। আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে জানিয়েছে ভর্তি কমিটি। 

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া আজ রবিবার (১৯ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী সপ্তাহে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’ আগামী ২৫ অক্টোবর এ সভা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জলিল দায়িত্ব গ্রহণ করেছেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৪৯তম বিসিএস প্রিলির ফলাফল আজই?

অধ্যাপক ড. আব্দুল জলিল শনিবার (১৮ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‌‘ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে জানুয়ারি মাসের প্রথম দিকে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। শিগগিরই ভর্তি কমিটির সভা করে তারিখ নির্ধারণ করা হবে। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলে চূড়ান্ত হবে তারিখ।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুয়েট প্রশাসন ভর্তি প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করে। প্রথম ধাপে ভর্তি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। পরের ধাপে ভর্তি সংক্রান্ত পুরো প্রক্রিয়া ভর্তি কমিটি এগিয়ে নেবে। এ প্রক্রিয়ায় অংশ হিসেবে মিটিংয়ের মাধ্যমে প্রস্তাবিত তারিখ ঠিক করবেন, যা অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থাপন করবেন তারা। কাউন্সিল সে তারিখ অনুমোদন করতে পারে কিংবা নতুন তারিখ নির্ধারণ করতে পারে।

বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081