৪৯তম বিসিএস প্রিলির ফলাফল আজই?

১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১০:০৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল আজ রবিবার (১৯ অক্টোবর) প্রকাশ হতে পারে। সে লক্ষ্যে কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব ঠিক থাকলে বিকেলে কিংবা সন্ধ্যায় এ ফল প্রকাশ হতে পারে। বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর শুরু হবে।

আজ রবিবার পিএসসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার কার্যক্রমে আছেন সবাই। এরপর বিকেলে হয়তো প্রিলিমিনারী পরীক্ষার ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত আসবে। আজ বিকেল কিংবা সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে এ সময়সীমা চূড়ান্ত নয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর শুরু হবে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, যাচাই ও ক্রস চেকের কাজ শেষ হয়েছে। কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা শুরু করতে চাইলে ফলাফল প্রকাশে আর বিলম্বের সুযোগ নেই। ফলে দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে।

আরও পড়ুন: প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের আবেদনে পদে পদে ভোগান্তি চাকরিপ্রার্থীদের

সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজিত বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার বিশেষ এ বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা প্রায় ৪৫৬ জন।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬