৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিতে অংশ নেননি ১৩৬০৮২ প্রার্থী

১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৬ PM
বিসিএস পরীক্ষার্থী

বিসিএস পরীক্ষার্থী © ফাইল ফটো

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (প্রিলিমিনারি টাইপ) মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন। গত ১০ অক্টোবর (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সরকারী কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা যায়। 

পিএসসি জানায়, শিক্ষার বিশেষ এই বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে এবং মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা প্রায় ৪৫৬।

শুক্রবার অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আর অনুপস্থিতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮২ জন।

পিএসসি সূত্রে জানা গেছে, এই বিসিএসের ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, যাচাই ও ক্রস চেকের কাজ দ্রুতগতিতে চলছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর শুরু হবে বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষা।

কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা শুরু করতে চাইলে ফলাফল প্রকাশে আর বিলম্বের সুযোগ নেই। ফলে এই সপ্তাহেই বা সর্বোচ্চ আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬