এবার সব সরকারি কলেজে কর্মবিরতি ঘোষণা

১৩ অক্টোবর ২০২৫, ০৫:০১ PM
বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সভা

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সভা © ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি ও হামলার ঘটনায় সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় গণমাধ্যমকে এ তথ্য জানান সংগঠনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আমরা ১৫ তারিখের পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

এর আগে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর মব আক্রমণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। তারা বলেন, আমরা শান্তিপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এই হামলার বিচার করতে হবে।

শিক্ষা ক্যাডাররা বলেন, সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান ও কিছু শিক্ষার্থীর ওপর বিপুল সংখ্যক বহিরাগত ও উপস্থিত ছিল যারা আক্রমণ করেছে।

উল্লেখ্য সোমবার সকাল ৯টায় শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় কিছু ছাত্র কলেজের উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। পাল্টাপাল্টি কর্মসূচিতে কলেজের শৃঙ্খলা ব্যাহত হতে পারে এই আশঙ্কা থেকে কলেজ কর্তৃপক্ষের আদেশে সকাল থেকেই শিক্ষকরা কলেজে ভিজিলেন্স টিম হিসেবে সতর্ক অবস্থানে থাকেন।

উচ্চমাধ্যমিকের বেশিরভাগ শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস ত্যাগ করলে কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান কলেজে অবস্থানকারী শিক্ষা ভবনের দিকে লংমার্চ কর্মসূচির উদ্দেশ্যে আগত শিক্ষার্থীদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলতে অগ্রসর হন। সেসময় আকস্মিকভাবে কিছু ছাত্র তাঁর উদ্দেশ্যে অশ্রাব্য কটুবাক্য উচ্চারণ করে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর তারা উচ্চমাধ্যমিকের কিছু ছাত্রকেও আক্রমণ করে এবং শারীরিকভাবে হেনস্থা করে।

এ সময় কলেজে বিপুল সংখ্যক বহিরাগত ও উপস্থিত ছিল যারা আক্রমণে অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা প্রতিরোধ গড়ে তুললে বহিরাগতসহ দুষ্কৃতিকারী শিক্ষার্থীরা পিছু হটে। পরবর্তীতে তারা সংগঠিত হয়ে শিক্ষক লাউজে আক্রমণ ও ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ এসে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।

শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬