এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১২ অক্টোবর ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪২ PM
এমআইএসটির লোগো

এমআইএসটির লোগো © ফাইল ফটো

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (১২ অক্টোবর) এমআইএসটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। 

ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর এমআইএসটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এইচএসসির ফলাফল প্রকাশের পরপরই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও জানানো হয়েছে। 

এমআইএসটি বর্তমানে ১৩টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬