চলতি সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ, সর্বশেষ যা জানা যাচ্ছে

১১ অক্টোবর ২০২৫, ১১:৩৮ AM
ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে সভায় বসছে ডিনস ও ভর্তি কমিটি

ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে সভায় বসছে ডিনস ও ভর্তি কমিটি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা নিয়ে আগামীকাল রবিবার (১২ অক্টোবর) সভায় বসছেন বিভিন্ন অনুষদের ডিনরা। পরদিন সোমবার ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আর শনিবার বলেন, ‘আগামীকাল ডিনস কমিটির মিটিং হবে, পরশুদিন (সোমবার) ভর্তি কমিটির। সাধারণ ভর্তি কমিটির মিটিংয়ের আগের দিন ডিনরা বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে নেন। তারাই বিভিন্ন ইউনিটের দায়িত্বে থাকেন। তাদের এসব বিষয় নিয়ে ভর্তি কমিটির সভায় বিস্তারিত আলোচনা হবে।’

তিনি বলেন, ‘ভর্তির সময় নিয়ে একটি প্রস্তাবনা আছে। সাধারণত সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কাজ হয়। তারপরও অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার একটি ব্যাপার আছে। ছুটি আছে কিনা দেখতে হয়। রেজাল্ট দেওয়ার সময়সহ সবকিছু যাচাই-বাছাই করে ভর্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় আমাদের।’

এর পাশাপাশি অন্য কোনও বিষয়ে পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, সে সব বিষয়েও সিদ্ধান্ত নিতে হয় জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনও নতুন প্রস্তাব আসে, তা নিয়ে সবাই আলোচনা করেন। সাধারণত ডিনস কমিটির সভায় প্রাথমিক আলোচনার পর ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত করা হয়।’

আরও পড়ুন: ঢাবি ছাত্রদল নেতা শাওনসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, মুখ খুলছেন না কেউ

জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এতে বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, ডিনস কমিটির সভায় নেওয়া ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ অনুযায়ী, আগামী নভেম্বরের শুরুতে এবারের শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে জন্য অনলাইনে আবেদন শুরু হবে। ২৮ নভেম্বর আইবিএ, ২৯ নভেম্বর চারুকলা ইউনিট, ৬ ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ২০ ডিসেম্বর কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। 

এ সময়সীমার বিষয়ে আগামীকাল ও পরশুর মিটিং থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সাধারণত ডিনস কমিটির সভার নির্ধারিত তারিখগুলোই সাধারণ ভর্তি কমিটি চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করে, তেমন পরিবর্তন হয় না।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9