চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

১২ অক্টোবর ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৩:৫০ PM
চবি ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আজ রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির সভা সূত্রে এমন তথ্য জানা গেছে। 

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিটের ২ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ৬ জানুয়ারি ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান, ছড়িয়ে পড়েছেন শিক্ষকরা

সূত্র আরও জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, ‘আজ ভর্তি কমিটির মিটিংয়ে ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হলে এ তারিখই চূড়ান্ত হবে বলে আশা করি।’

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9