পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান, ছড়িয়ে পড়েছেন শিক্ষকরা

১২ অক্টোবর ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০২:৫৯ PM
আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী © টিডিসি ফটো

২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দেোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আজ রবিবার (১২ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। কিছু শিক্ষকদের আবারো প্রেসক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এছাড়া আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষকদের একজন জানান, শহীদ মিনারে অন্যান্য শিক্ষকরাও জড়ো হচ্ছেন। তারা সেখানে অবস্থান নেবেন।

এর আগে প্রজ্ঞাপন ছাড়া শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা।

জানা গেছে, অবস্থান কর্মসূচি প্রেসক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়ার কথা বলেন শিক্ষক নেতারা। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এমন আহবান জানান। তবে একপক্ষ এর বিরোধীতা করে সচিবালয় অভিমুখে লংমার্চ করার দাবি তুলেছেন। তারা শহীদ মিনারে না গিয়ে প্রেসক্লাবের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া ২০ শতাংশ করা না হলে তারা ফিরবেন না। এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি। এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান। এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। 

আগামী ২২ অক্টোবরের মধ্যে এ দাবি মানা হবে বলে জানানো হয়েছে। রবিবার (১২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা ১১টা ২০ মিনিটে তারা আলোচনায় বসেন। তবে কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে সেটি জানা যায়নি।

ত্রাণসামগ্রী নিতে গিয়ে ‘পদদলিত’ হয়ে ৩ নারী আহত
  • ১৭ জুলাই ২০২৬
পাকিস্তানে হাসপাতাল থেকে ছড়াচ্ছে এইচআইভি, আক্রান্তদের অধিকা…
  • ১৭ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ
  • ১৭ জুলাই ২০২৬
ম্যাচের আগে যা করেন লিওনেল মেসি
  • ১৭ জুলাই ২০২৬
ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা
  • ১৭ জুলাই ২০২৬
কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সেরা সম্মান?
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence