ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত ভর্তি আজ শুরু

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আজ বুধবার (৩ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। প্রার্থীরা ওয়েবসাইটে লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবেন। এ কার্যক্রম চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে ভর্তির লক্ষ্যে পঞ্চম ধাপে অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবে। মেধাক্রম ১ হতে ৩৭৭৯ পর্যন্ত যে সব প্রার্থী ইতোপূর্বে মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিয়েছে এবং ১ সেপ্টেম্বর জমা দেবে, তাদের সবাইকে অর্থাৎ বরাদ্দপ্রাপ্ত সব প্রার্থীকে ৩ সেপ্টেম্বর হতে ৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

যে সব প্রার্থী নতুনভাবে পঞ্চম ধাপে অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে অর্থাৎ মেধাক্রম ৩১২০ হতে ৩৭৭৯ প্রার্থীদের মধ্যে ভর্তিচ্ছুক প্রার্থীদেরকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি বাবদ অফেরতযোগ্য ৩ হাজার টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করবেন। এরপর ১ সেপ্টেম্বর সোমবার উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুমে (কক্ষ নম্বর ১১২) মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে বলা হয়।

আরও পড়ুন: ১৩ ও ১৪তম গ্রেডের ৬ জনকে নবম গ্রেডের দ্বিতীয় সচিব পদে পদোন্নতি

বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। উল্লেখ্য, প্রার্থীদের আবেদন সংক্রান্ত এসআইএফ কোড প্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট ইমেইলে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় দেওয়া হয়েছে। আরো উল্লেখ্য যে, পরবর্তীতে আর কোনো প্রকার অটোমাইগ্রেশন হবে না।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬