ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে তিন বিভাগে প্রথম হয়েছেন যারা

২৬ আগস্ট ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১২:০১ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজের লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এক নজরে দেখে নিন তিন বিভাগে প্রথম হয়েছেন কারা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে। পরীক্ষার্থীরা https://dcuadmission.org সাইট থেকে ফলাফল দেখতে পাবেন। 

জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন আবদুল্লাহ আল নোমান। তার প্রাপ্ত নম্বর ১০৩.২৫, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রথম হয়েছেন মো. মামুন হাসান। তার প্রাপ্ত নম্বর ১০৩.২৫ এবং বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন উম্মে হাবিবা বুশরা। তার প্রাপ্ত নম্বর ১০৪ নম্বর।  

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন পুতিন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬