ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষার ফল কবে, জানালেন প্রশাসক

২৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৭:১৫ AM
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়  © টিডিসি

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় © টিডিসি © টিডিসি

ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা। প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার ফল আগামী ৩ দিনের মধ্যে অনলাইন প্রকাশ করা হবে। 

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া আগামী তিন দিনের মধ্যে এই পরীক্ষার ফল অনলাইনে শিক্ষার্থীরা দেখতে পারবে।

জানা গেছে, এই ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ভর্তি পরীক্ষার ফল ৩ দিনের মধ্যে অনলাইন প্রকাশ করা হবে। 

আরও পড়ুন: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে, হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে ইউজিসির চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, ‘প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা খুব সুষ্টু ও সুন্দরভাবে, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতে সুন্দর হবে আশা করছি। একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। অতি দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার বিষয়ে কাছ চলছে।’

প্রসঙ্গত, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর ও বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাত কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬