ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

২২ আগস্ট ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের শহীদ হওয়ার তারিখের প্রসঙ্গ

অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের শহীদ হওয়ার তারিখের প্রসঙ্গ © টিডিসি ফটো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে সেন্ট্রাল ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন। পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছেন ছাত্র আন্দোলনে প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ।

শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের শহীদ হওয়ার তারিখের প্রসঙ্গ উঠে আসে। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়,  ‘শহীদ আবু সাঈদ’ দিবস কোন তারিখে? (১) ১৭ জুলাই (২) ১৬ জুলাই (৩) ৮ আগস্ট (৪) ৫ আগস্ট।

এর আগে মেডিকেল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায়ও শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন করা হয়।

প্রসঙ্গত, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির প্রথমবারের মতো স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের এ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩ টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী চলে এ পরীক্ষা। 

জানা যায়, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪ হাজার ৪৯৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৯৪টি। সেই হিসাবে এই ইউনিটে আসন প্রতি লড়বেন ৫ দশমিক ৩৬ জন শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক রিফান্ড আবেদনকারীর সংখ্যা ৮৯০ জন। 

ভর্তি পরীক্ষায় MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বার কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বারের প্রশ্ন ছিল। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর বিবেচনা করা হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর ও বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তবর্তীকালীন প্রশাসনের পাশাপাশি ইউজিসি টিম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬