হাবিপ্রবিতে ২য় মেধাতালিকা শেষেও আসন ফাঁকা ২১৮

০২ জুন ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৮:৪০ AM
হাবিপ্রবি ক্যাম্পাস

হাবিপ্রবি ক্যাম্পাস © ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে মোট ২১৮টি আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। ভর্তিপরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি জানা যায়। 

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর এ১-১২টি, এ২-১৩টি, এ৩-১১টি, বি১-৩৩টি, বি২-৩৫টি, বি৩-৪১টি, সি (বিজনেস স্টাডিজ) ১১টি, সি (সায়েন্স এন্ড হিউম্যানেটিস) ১৩ টি, ডি১- ২৬টি, ডি২ (মানবিক) ৫টি, ডি২ (সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজ) ১০টি ও ব্যাচেলর অফ আর্কিটেকচারে ৮টি সিট ফাঁকা রয়েছে। 

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী ভর্তি কার্যক্রম গ্রহণ করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে জানানো হবে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage