হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার শেষ দিন আজ

০৭ মে ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১১ PM
হাবিপ্রবিতে শেষ দিনের পরীক্ষা

হাবিপ্রবিতে শেষ দিনের পরীক্ষা © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বুধবার (৭ মে) শেষ হচ্ছে। সোমবার (৫ মে) থেকে শুরু হয় এ পরীক্ষা। আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। দুপুর ১২টা এবং বিকাল ৩টায় ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে জানা যায়, রাজশাহী থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ও ঢাকা থেকে আসা একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য দিনাজপুর রেলস্টেশন থেকে ক্যাম্পাসে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন চিকিৎসক ও প্রাথমিক চিকিৎসার সামগ্রী রাখা হয়েছে, এছাড়া দিনাজপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের সহযোগিতায় গঠিত মেডিকেল টিম থাকবে।

1f6237ce-1dc3-4e1f-a1ae-3411c125372c

এছাড়া, একাডেমিক ভবনগুলোর সামনে পরীক্ষার্থীদের বিশ্রাম ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নারী ও পুরুষ অভিভাবকদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থাও করা হয়েছে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য কাজ করবে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি’র যৌথ টিম। সিটপ্ল্যানসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া থাকবে প্রতিটি অ্যাকাডেমিক ভবনের সামনে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে অংশ নিচ্ছেন ২৫,৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২,২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) শাখায় ২,৩৯৪ জন, ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) শাখায় ৪,৪৫৬ জন এবং ‘সি’ ইউনিট (সমন্বিত) শাখায় ১৮,৪৩৮ জন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9