রাতেই প্রকাশিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল

৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
খুবি লোগো

খুবি লোগো © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় জানানো হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টার মধ্যে এ ফল প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন।

তিনি জানান, ‘উপাচার্যের নির্দেশনা অনুযায়ী আমরা আজ রাত ১২টার মধ্যেই ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করছি। আইসিটি সেল ফলাফল চূড়ান্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

পরীক্ষার্থীরা তাদের আবেদন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

এর আগে গত ১৭ ও ১৮ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয় চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর খুবিতে রেকর্ড সংখ্যক আবেদন পড়ে। চারটি ইউনিট আবেদন পড়েছিল ১ লক্ষ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থীর। প্রতিটি আসনের জন্য লড়েছেন ৯৭ জন শিক্ষার্থী। 

 

ট্যাগ: খুবি
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950