পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা! যা বললেন তিন বিশ্ববিদ্যালয়ের ভিসি

০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার (সাপ্লিমেন্টারি) সুযোগ দিতে ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানিয়েছেন, ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত’ এক আলোচনা সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সভা চলাকালে ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে উপাচার্যদের অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। তবে শুরুতে তারা এ বিষয়ে রাজি ছিলেন না।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেলসহ সব ভর্তি পরীক্ষা পেছাতে পারে। যদিও ভর্তি পরীক্ষা পেছাতে রাজি ছিলেন না উপাচার্য ও কর্মকর্তাদের কেউ কেউ। তবে শিক্ষামন্ত্রী তাদের অনুরোধ জানালে প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেন।’

আরও পড়ুন: ফের পরীক্ষায় বসছেন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন কি?

তবে ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এ বিষয়টি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য নয়; বরং বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্যই বিবেচ্য বিষয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আমরা পাইনি। তাদের কথা বিবেচনায় নিয়ে এতদিন পরীক্ষা আটকে রাখাও সম্ভব নয়। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান মঙ্গলবার (৩ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সম্ভবত বিষয়টি নিয়ে আমাদের এখানে আবেদন করার সুযোগ আছে। তবে আমরা আগামীকালকে ভর্তি পরীক্ষার মিটিং দিয়েছি। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করব।’

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আগে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। সে ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে, এটি স্বাভাবিক। তবে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল, তারা পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করলে তাদেরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের দাবি ও স্বার্থের জায়গা থেকে বিবেচনা করে আসন্ন সিন্ডিকেট সভায় আলোচনার জন্য তোলা হবে। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা পর্যালোচনা করা হবে।’

দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
একাডেমিক অডিটরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্র…
  • ০৩ নভেম্বর ২০২৬
মেধাস্বত্ব সুরক্ষা ও কৃষি উদ্ভাবনের বাণিজ্যিকীকরণে গাকৃবিতে…
  • ০৩ নভেম্বর ২০২৬
আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সকে অব্য…
  • ০৩ নভেম্বর ২০২৬
১৮৩৭ টাকার গ্যাস কিনতে হতো ২২০০-২৩০০ টাকায়, দাম বৃদ্ধির পর …
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950