প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি নেবে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

০২ নভেম্বর ২০২৬, ০১:১১ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা © সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেবে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। সাধারণ ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি বালক ক্যাম্পাসে হিফজুল কুরআন এবং নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সুযোগ রয়েছে। বালক ও বালিকা ক্যাম্পাসের ভর্তি ফরম অনলাইনে পাওয়া যাচ্ছে।

রবিবার (১ নভেম্বর) মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর শনিবার সকাল ৯টায়। শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল ২০ ডিসেম্বর মাদ্রাসার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি ফরম পূরণের সময় শিক্ষার্থীর জন্মতারিখ, নাম এবং বাবা-মায়ের নামের বানান জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ অনুযায়ী দিতে হবে। এসব তথ্যে কোনো অসংগতি থাকলে তার দায় শিক্ষার্থীকে বহন করতে হবে।

ভর্তি ফরমে ছেলেদের টুপি-পাঞ্জাবি পরা এবং মেয়েদের মুখ খোলা বোরকা পরা ছবি আপলোড করতে হবে। ছবির পটভূমি নীল রঙের হতে হবে। আবেদন সম্পন্ন করতে ফরম পূরণের পর ‘Submit Application’ অপশনে ক্লিক করে অনলাইনে ৩০০ টাকা জমা দিতে হবে। এরপর প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষার দিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে ভর্তির সুযোগ পাওয়া যাবে না। রেজিস্ট্রেশন ছাড়া ভর্তি হলে এর দায় শিক্ষার্থীকে বহন করতে হবে।

নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উচ্চতর গণিত (বিষয় কোড: ১২৬) ও জীববিজ্ঞান (বিষয় কোড: ১৩৮)—এ দুটি বিষয়ের মধ্যে একটিকে ঐচ্ছিক এবং অন্যটিকে অতিরিক্ত বা চতুর্থ বিষয় হিসেবে নির্বাচন করতে হবে।

নবম শ্রেণির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির ক্ষেত্রে তা’মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের পুরোনো শিক্ষার্থীদেরও নতুন করে ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। তবে নবম শ্রেণির সাধারণ বিভাগে ভর্তির জন্য পুরোনো শিক্ষার্থীদের নতুন করে ভর্তি ফরম পূরণ করতে হলেও ভর্তি পরীক্ষা দিতে হবে না।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে অথবা এসএমএসের মাধ্যমে জানানো হবে।

ভর্তি ফি ও অন্যান্য ফি পরিশোধের জন্য শিক্ষার্থীদের প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘অনলাইন পেমেন্ট’, ‘Apps Login’ অথবা ‘শিক্ষার্থী/অভিভাবক লগইন’ অপশন থেকে লগইন করতে হবে। এ জন্য ভর্তি ফরমে দেওয়া মোবাইল নম্বরে পাঠানো আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ফি পরিশোধের পর ওয়েবসাইট থেকে টাকার রসিদ বা মানি রিসিট প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি ফি, মাসিক বেতন, ইএফএফ ফিসহ সব ধরনের ফি পরিশোধ, রসিদ ও প্রবেশপত্র সংগ্রহ এবং ফলাফল প্রিন্টসহ শিক্ষার্থীদের যাবতীয় কার্যক্রম ওয়েবসাইটের ‘Apps Login’ অথবা ‘শিক্ষার্থী/অভিভাবক লগইন’ অপশনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

মাদ্রাসাটির ঠিকানা গাজীপুরের টঙ্গীর গাজীপুরা, এরশাদনগর। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে। এ ছাড়া ০৯৬১৭৮৮০০৯৯ নম্বরে হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।

বিদ্যুৎ সরবরাহে করিডর চায় ভারত, সমান সুযোগ ও আঞ্চলিক গ্রিডে…
  • ০২ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬