শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ

০৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শরীয়তপুরে নতুন একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারদলীয় হুইপ ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মিয়া নুরদ্দিন আহমেদ অপুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রস্তাবিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মিয়া নুরদ্দিন আহমেদ অপু শরীয়তপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে শরীয়তপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950