ইউজিসির হালনাগাদ তথ্য

এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬৩৬৫৬টি—সর্বোচ্চ ঢাকা সেন্ট্রালে, বাকিগুলোতে কত দেখুন

০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ PM
এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬৩৬৫৬টি—সর্বোচ্চ ঢাকা সেন্ট্রালে, বাকিগুলোতে কত দেখুন

এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬৩৬৫৬টি—সর্বোচ্চ ঢাকা সেন্ট্রালে, বাকিগুলোতে কত দেখুন © এআই সম্পাদিত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের উচ্চশিক্ষায় ভর্তিতে আসন সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ রবিবার (১ নভেম্বর) দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসন সংক্রান্ত এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজসমূহ মিলে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে, যা উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ মোট শিক্ষার্থীর সংখ্যার দ্বিগুণেরও বেশি।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে মোট আসনসংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬৩ হাজার ৬৫৬টি
এবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে ৬৩ হাজার ৬৫৬টি। এরমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অন্তর্ভুক্ত করা হয়নি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বোচ্চ আসন রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, ১১ হাজার ২৯০টি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬১২৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৯৫৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪০৩৩টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৮৪৮টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৫১৫টি এবং অন্যান্য সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য আসন রয়েছে।

পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৩০৯টি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৯৩১টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১২৩৫টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১১০৫টি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ৭৮০টি আসন রয়েছে। তাছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০৩৪টি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি আসন রয়েছে।

নিচে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কত আসন সেটির তালিকা দেওয়া হলো-

জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলেকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন না দেওয়ায় বিএনপি নেতার কাণ…
  • ০১ নভেম্বর ২০২৬
৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে চিঠি
  • ০১ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দুঃসংবাদও পেল বাংলাদেশ
  • ০১ নভেম্বর ২০২৬
এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬৩৬৫৬টি—সর্বোচ্চ ঢাকা সেন্ট্…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলের এইচএসসি পাসের খবর জানিয়ে বিলুপ্ত কমিটি, আবেগি ছাত্রদল…
  • ০১ নভেম্বর ২০২৬