গুচ্ছের ‘সি’ ইউনিটে ৪০ নম্বরের বেশি পেলেন কতজন?

২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর ফল প্রকাশ করা হয়।

‘সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। শতকরায় যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ। ৪০ কিংবা তার বেশি এবং ৫০ এর কম পেয়েছেন তিন হাজার ৪৬৪ জন। ৫০ কিংবা তার বেশি এবং ৬০ এর কম পেয়েছেন তিন হাজার ২২৯ জন। ৬০ কিংবা তার বেশি এবং ৭০ এর কম পেয়েছেন দুই হাজার ৩৭২ জন। ৭০ কিংবা তার বেশি এবং ৮০ এর কম পেয়েছেন ৭৮১ জন। ৮০ ‍কিংবা তার বেশি এবং ৯০ এর কম নম্বর পেয়েছেন ৭৬ জন। আর একজন শিক্ষার্থী ৯০ এর বেশি নম্বর পেয়েছেন। এ ছাড়া ৩০ কিংবা তার বেশি এবং ৪০ এর কম পেয়েছেন তিন হাজার ৭৫৮ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুচ্ছের ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৯০ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রুফাইদা নুর। তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দ্বিতীয় হয়েছেন মো. নাফিস ইসলাম। তার প্রাপ্ত নম্বর ৮৮.২৫। নাফিসও ঢাকা বোর্ডের শিক্ষার্থী।

সি ইউনিটে তৃতীয় হয়েছন, অনিন্দ্র চৌধুরী। চট্টগ্রাম বোর্ডের এ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ৮৭ পেয়েছেন। চতুর্থ হয়েছেন যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া মো. জাহিদ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৮৬.৭৫। এ ছাড়া ৫ম হয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের মো. পিয়াস। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৬.২৫।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬