কুবি ‘বি’ ইউনিটে পাসের হার ৪৯.৭১

২৭ এপ্রিল ২০২৫, ০২:২০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
কুবি লোগো

কুবি লোগো © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল দেখতে পারবে। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (অতিরিক্ত)। তিনি জানান, ‘বি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ২৩ হাজার ৭৯৩ জন, তারমধ্যে উপস্থিত ছিল ১৬ হাজার ৭৫৮ জন এবং উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৩৩২ জন (কলা ও মানবিক ৬৮৫৬ জন, বিজ্ঞান ১০৫২ জন, বিজনেস স্টাডজ ৪২৪ জন)। সর্বোচ্চ নাম্বার কলা ও মানবিক ৮৬.২৫, বিজ্ঞান ৭০.২৫ এবং বিজনেস স্টাডিজ ৭২.৫০, পাসের হার ৪৯.৭১ শতাংশ।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ এপ্রিল) ২১ টি কেন্দ্রে কুবি  ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৪০টি আসনের বিপরীতে পাস করেছেন ৮ হাজার ৩৩২ জন। 

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950