গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৬ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। আগামী সোমবারের (২৮ এপ্রিল) মধ্যে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ সব কথা জানান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম।

তিনি জানান, ‘ভর্তি পরীক্ষার ওএমআর শিট স্ক্রিনিং করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়েল উপাচার্যদের নিয়ে একটি সভা হবে। ওই সভায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কবে নাগাদ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আরও বলেন, ‘ফল প্রকাশের ক্ষেত্রে কোনো তাড়াহুগো করতে চাই না। আজ (শনিবার) ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। আগামীকাল রোববার অথবা আগামী সোমবারের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।’

এর আগে গতকাল শুক্রবার সারা দেশের ২০টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ থেকে, যা চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন দুই লাখ ৩৭ হাজার ৭৮৭ ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এক লাখ ৪২ হাজার ৬৮৮ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৪৫ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬