নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদল সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে হেল্প ডেস্ক

২৫ এপ্রিল ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৫ PM
নোবিপ্রবিতে ছাত্রদলের হেল্প ডেস্ক

নোবিপ্রবিতে ছাত্রদলের হেল্প ডেস্ক © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে নোবিপ্রবি ছাত্রদল ও নোয়াখালী জেলা ছাত্রদল। শুক্রবার (২৫ এপ্রিল) জেলা শহরের বিভিন্ন ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সহায়তায় দলটির নেতাকর্মীরা এ হেল্প ডেস্ক স্থাপন করেন।

ডেক্সে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণ সব বিভিন্ন ধরনের সহযোগিতা করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ এবং এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

হেল্প ডেক্স কার্যক্রমে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নুর হোসেন বাবু, সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান প্রমুখ।

আরো পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন

আহবায়ক নুর হোসেন বাবু  বলেন, ‘আমরা সবসময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি। এটি ছাত্রদলের একটি মানবিক উদ্যোগ।’

ছাত্রদল নেতা হাসিবুল হোসেন হাসিব বলেন, ‘ছাত্রদল মেধাবীদের ছাত্র সংগঠন। তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় নোবিপ্রবি  ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এ আয়োজন।’

নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬