রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ

২৫ এপ্রিল ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
রাবি লোগো

রাবি লোগো © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ শুক্রবার (২৫ এপ্রিল) প্রকাশ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, আশা করছি আজ (২৫ এপ্রিল) সন্ধ্যায় 'এ' ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এর আগে, গত ১৯ এপ্রিল দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে ৪৮ হাজার ৮২ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৯২ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৬ হাজার ৬৬৪ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৫৭ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ২৬৮ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩০১ জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৯.৪৮।

পরীক্ষার দ্বিতীয় শিফটে ৪৮ হাজার ৮০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৯২ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৬৬৩ জন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৫৬ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ২৬৮ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩০১ জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৯.৮২।

স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬
সাত কলেজ শিক্ষার্থীদের মাইগ্রেশন রোডম্যাপ শিগগিরই প্রকাশ
  • ২৫ জুলাই ২০২৬
শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে আগুন
  • ২৫ জুলাই ২০২৬
এক রাতে কৃষকের ৩ গরু চুরি
  • ২৫ জুলাই ২০২৬