ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত মানবিক ও বিজ্ঞানের ফল প্রকাশ আজ

১৭ এপ্রিল ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৪ PM
ঢাবি লোগো এবং ভর্তি পরীক্ষার্থী

ঢাবি লোগো এবং ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তিচ্ছুদের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশ করা হবে। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাবির অনলাইনে ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় এমসিকিউ পরীক্ষা আগামী ১৭মে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে শুধু উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষা পুনরায় গ্রহণের বিষয়টিতে আদালতের নির্দেশ রয়েছে। 

তাছাড়া উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল আগামীকাল সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নপত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেটে গরমিল দেখা যায়। পরে এ বিষয়ে কোনো কার্যকরী সমাধান বের করতে পারেনি প্রশাসন। তাই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও মানবিক শাখার ভর্তিচ্ছুদের পরীক্ষার ফল পেতে দেরি হয়।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬