বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২ এপ্রিল ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
বাকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা

বাকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা © টিডিসি

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) বেলা ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে বেলা ২টা থেকেই কেন্দ্রে প্রবেশ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করানো হয়।

জানা যায়, সারাদেশে বাকৃবিসহ সারাদেশে একযোগে ৯টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষা দেন।

সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া বলেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে, আশা করি সফলভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারব।’

আরও পড়ুন: ‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন লাগানো ব্যক্তিকে দেখা গেল সিসিটিভি ফুটেজে

তিনি আরও বলেন, ‘আগামী বছর হয়তো আমরা কৃষি গুচ্ছে থাকব না। তবে যদি আগামী বছরও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিকে নেতৃত্ব দেয়া হয় তবে থাকার চিন্তা করব। এ বছর সরকারের অনুরোধে এবং দেশের বাস্তবতা চিন্তা করে আমরা কৃষি গুচ্ছে রয়েছি।’

বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬