একই দিনে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ও ‘মার্চ ফর গাজা’— দুশ্চিন্তায় ভর্তিচ্ছুরা

০৯ এপ্রিল ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
গুচ্ছের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে গণ জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত হবে এই মার্চ।

এদিকে একই দিন একই সময়ে কৃষি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে এটিই হবে সবচেয়ে বড় মার্চ। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দেশ বরেণ্য সব আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সেলিব্রেটিরা। তারা তাদের ভিডিও বার্তায় অন্যদেরকেও এই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া এক্সট্রিমিস্ট গ্রুপের লিডাররাও ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। বিশাল এই গণজমায়েতের ফলে পরীক্ষার্থীরা সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না বলে আশঙ্কা করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন অনেকে।  তাদের দাবি হয় লং মার্চের তারিখ পরিবর্তন অথবা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হোক।  

এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান। পোস্টে তিনি বলেন, এ মুহূর্তে দেশে অবস্থান করছেন প্রায় ৫০ দেশের ৬০০ জনের বেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি, তাদের ইপিজেড, স্পেশাল ইপিজেড, হাই-টেক পার্ক এবং স্টার্টআপ ভিজিটের বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করে, ‘মার্চ ফর গাজা’ প্রোগ্রামটি ১২ এপ্রিলের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কি না, এমন বিবেচনার জন্য বিনীতভাবে আয়োজকদের অনুরোধ করি।’

ইউনিয়ন পরিষদেও দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে সরকার, জামায়াতের উ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ‘এআই’ ব্যবহার নিষিদ্ধ করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬