প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ PM
সহকারী শিক্ষক

সহকারী শিক্ষক © সংগৃহীত

দাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণে অংশ না নেওয়ায় মনোনীত মাদ্রাসার ২৬ ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখার সহকারী পরিচালক মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) কর্তৃক গত ৩০ আগস্ট থেকে দাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের জন্য ১৯ আগস্টের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের তালিকা মনোনয়ন দেওয়া হয়েছিল।

কিন্তু সংযুক্ত তালিকায় বর্ণিত মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকরা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ না করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আদেশ অমান্য করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের অনুপস্থিতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর ১৮(গ) বিধি অমান্যের শামিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মনোনীত প্রশিক্ষণে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গত ৬ জুলাই ‘মনোনীত প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ সংক্রান্ত’ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সংযুক্ত তালিকায় বর্ণিত মাদ্রাসার সুপার ও ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকরা ওই আদেশও অমান্য করেছেন।

এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় সংশ্লিষ্টদের নিম্নস্বাক্ষরকারীর কাছে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে নির্দেশনায়।

শিক্ষকদের তালিকা দেখুন এখানে

ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬