কাল বিকালে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৯ মার্চ ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ফটো

আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আজ বুধবার (১৮) বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন বিকেল ৫টায় আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৮) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেছিলেন, আগামী ২০ মার্চ ফলাফল প্রকাশের জন্য উপাচার্যের নিকট মৌখিক অনুমোদন চাওয়া হয়েছিল। পরে তিনি ওই দিনই সম্মতি জ্ঞাপন করেন৷ আমরা আশা করছি, ওই দিনই ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশিত হবে।

আবেদনকারীরা তথ্য সরবরাহ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির admission.eis.du.ac.bd ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে। টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU BUS ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসন রয়েছে।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬