শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

০৪ মার্চ ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছ। আগামী ৯ মার্চ এ ফল প্রকাশ করা হবে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার বছর পর এবার নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। 

বিশ্ববিদ্যালয়ের এক বার্তায় জানানো হয়, শাবিপ্রবি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফলাফল আগামী ৯ মার্চ তারিখে এসএমএস এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫১ পরীক্ষার্থী। গত শুক্রবারের ভর্তি পরীক্ষায় সকালে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকেলে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: ভর্তির আগেই সেশনজটে সাত কলেজে ভর্তিচ্ছুরা

ভর্তি কমিটির তথ্যমতে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৭১ আসনের বিপরীতে ৮৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন কছেন। এর মধ্যে এ-১ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৭ হাজার ২৭৩টি; এ-২ ইউনিটের (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ১ হাজার ২৫০টি।

‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ৫৮১টি আসনের বিপরীতে আবেদন পড়ে ২৯ হাজার ১০৭ জন শিক্ষার্থীর। এ ছাড়া অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্তা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা-শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০টি আসন সংরক্ষিত রয়েছে।

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬