জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ৩৯ জন

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। এবারের পরীক্ষায় ৫২০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ হাজার ১১২ শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ৩৯ জন। 

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার বলেন, ‘ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।’

আরও পড়ুন: রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।  

উচ্চতর শিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিবারের মতো এবারও হাজারো শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসনের জন্য প্রতিযোগিতায় নামছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার এই লড়াইয়ে সফল হতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে হবে।

‘জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে…
  • ২৬ জুলাই ২০২৬
এনএসইউতে বাংলাদেশ–চীন সম্পর্কের নতুন দিক নিয়ে এসআইপিজি সেমি…
  • ২৬ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমু…
  • ২৬ জুলাই ২০২৬
ফ্রিল্যান্সারদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক 
  • ২৬ জুলাই ২০২৬
গাছের চারা ও পাটের ব্যাগ উপহার দিয়ে ৮০০ নবীন শিক্ষার্থীকে ব…
  • ২৬ জুলাই ২০২৬
সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৪,…
  • ২৬ জুলাই ২০২৬