রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:০২ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল হতে পারে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এমনটা জানা গেছে।

তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ও  প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ফলাফল প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের কাজ প্রায় শেষের দিকে। খুব দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।’

এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে  তিন শিফটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা গত ৮ ফেব্রুয়ারি ও নির্বাচনী (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন ও নির্বাচনী (চূড়ান্ত) পরীক্ষায় ৭ হাজার ৯৩০ জন ভর্তি-ইচ্ছুক অংশ নেন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর রুয়েট আবার এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদগুলোর অধীন ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১ হাজার ২৩৫টি আসন বরাদ্দ রয়েছে।

ঢাবি অধ্যাপক এ বি এম শাহাদাতের সঙ্গে আমার কোনো ‘বৈবাহিক সম্…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইসরায়েলকে দেওয়া ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা…
  • ০৩ নভেম্বর ২০২৬
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
  • ০৩ নভেম্বর ২০২৬
আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ-শামীম
  • ০৩ নভেম্বর ২০২৬
ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল আরও এক বিশ্ববিদ্যালয়
  • ০৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950