চবির ভর্তি পরীক্ষার চার ইউনিট ও উপ-ইউনিটের প্রবেশপত্র প্রকাশ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার চার ইউনিট ও উপ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন শিক্ষার্থীরা। প্রতিটির পরীক্ষার আগে পর্যন্ত ডাউনলোডের সুযোগ পাবেন তারা।  গত ১৩ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হয়েছে। 

গত ২০ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়। ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে, ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের আবেদনকারীরা তাদের প্রোফাইল এর Application Tab থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি’র ৭ম সভার বিবিধ সিদ্ধান্তক্রমে প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়।

আরো পড়ুন: ঢাবির খেলোয়াড় কোটায় বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩ ফেব্রুয়ারি থেকে ‘এ’ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোড শুরু হয়। সর্বশেষ ৮ মার্চ ‘ডি-১’ উপ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রতিটি পরীক্ষার এক ঘণ্টা আগ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে ।

আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

হাবিপ্রবি টিএসসিতে বাড়ছে শিক্ষার্থীর চাপ, বাড়েনি বসার ব্যবস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
‘মিড ডে মিল’ কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আলিম পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা, বড় শাস্তি পেলেন মাদ্রা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সঙ্গে ইসলামিক ‘রিলিফ বাংলাদেশ’র…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬