ঢাবির খেলোয়াড় কোটায় বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ মার্চ (শনিবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, বিজ্ঞান বিভাগের খেলোয়ার ইউনিটে আবেদনকারীদের ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ২০০ নম্বর কক্ষে (ফার্স্ট ফ্লোর) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ (শনিবার) বিকেলে দেড় ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। মানবিক বিভাগের খেলোয়ার কোটায় আবেদনকারীদের ভর্তি পরীক্ষা বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলাভবন ষষ্ঠ তলার পরীক্ষার হল-১ এ পরীক্ষা নেওয়া হবে। 

আরো পড়ুন: ঢাবির খেলোয়াড় কোটায় মানবিকের পরীক্ষার তারিখ ঘোষণা

খেলোয়াড় ইউনিটের প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। ড্যাশবোর্ড হতে সংশ্লিষ্ট ইউনিট ব্লকে ‘প্রবেশপত্র’ বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার তারিখসহ যাবতীয় তথ্য নোটিশ সেকশনের ‘খেলোয়াড় ইউনিট’ মেনু হতে নিজ নিজ ‘উচ্চমাধ্যমিক গ্ৰুপের’ ফাইল ডাউনলোড করে জানতে পারবে।

ভর্তি প্রার্থীরা গত ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন। এবার আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা।

ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9