ঢাবির খেলোয়াড় কোটায় মানবিকের পরীক্ষার তারিখ ঘোষণা

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ (শনিবার) বিকেলে দেড় ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, মানবিক বিভাগের খেলোয়ার কোটায় আবেদনকারীদের ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ (শনিবার) অপরাহ্ন ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলাভবন ষষ্ঠ তলার পরীক্ষার হল-১ এ পরীক্ষা নেওয়া হবে। 

খেলোয়াড় ইউনিটের প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। ড্যাশবোর্ড হতে সংশ্লিষ্ট ইউনিট ব্লকে ‘প্রবেশপত্র’ বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

আরো পড়ুন: রুয়েটের মূল ভর্তি পরীক্ষায় বসছেন ৮ হাজার শিক্ষার্থী

পরীক্ষার্থী পরীক্ষার তারিখসহ যাবতীয় তথ্য নোটিশ সেকশনের ‘খেলোয়াড় ইউনিট’ মেনু হতে নিজ নিজ ‘উচ্চমাধ্যমিক গ্ৰুপের’ ফাইল ডাউনলোড করে জানতে পারবে।

ভর্তি প্রার্থীরা গত ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন। এবার আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬