বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাড়িতে চলছে শোকের মাতম

১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ AM
মো. আরিফ শাহরিয়ার সৌমিক

মো. আরিফ শাহরিয়ার সৌমিক © সংগৃহীত

রাত পোহালেই শুক্রবার বিয়ে। বৌ-ভাত পরদিন। কনের বাড়িতে বর বরণের সাজসজ্জা করতে ব্যস্ত সবাই। আলোকসজ্জায় সজ্জিত গেইট, সাজানো হয়েছে বাড়িঘরও। বরের বাড়ি জুড়েও বিয়ের আনন্দ আর সাজ সাজ রব।

বিয়েকে ঘিরে কনে ও বরের বাড়িতে যখন সবাই উৎসব আর আনন্দে মাতোয়ারা ঠিক সেই সময়ে এল নিদারুণ এক খবর বর আর নেই; মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে কনের বাড়িতে খবর এল হবু বর মো. আরিফ শাহরিয়ার সৌমিক মারা গেছেন। মুহূর্তেই বর ও কনের বাড়িতে নেমে এল ঘোর অন্ধকার। বর্ণিল উৎসব পরিণত হল শোকের মাতমে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্খীরা হয়ে পড়লেন শোকে স্তব্ধ।

২১ বছর বয়সি সৌমিককে এদিন অসুস্থ অবস্থায় গাইবান্ধা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার একমাত্র বোন শারমিন সুলতানা বলেন, সৌমিক ঢাকা থেকে প্রায় এক মাস আগে বাড়িতে এসেছে। গত চার দিন আগে জ্বর হয়েছিল। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে এদিন সকাল ৯টার দিকে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালের বিপরীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে এক চিকিৎসককে দেখিয়ে ওষুধপত্রসহ তারা সৌমিককে নিয়ে বাড়ি আসেন। পরে বিকালে সৌমিক আরও বেশি অসুস্থ হলে তাকে বিকাল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সৌমিক সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক পাস করেন। হবু কনের বাড়িরও একই পাড়ায়।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬