৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

১৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল ১৭ অক্টোবর শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। তবে আসন্ন শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আগামী ১৭ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। অন্যদিকে, শ্রী শ্রী দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর, সাপ্তাহিক ছুটি ২৩ ও ২৪ অক্টোবর এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬