বুয়েটের ‍মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রাক-নির্বাচনী পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে গত ২৭ জানুয়ারি।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করার পূর্বে বিভাগীয় অপশন অনলাইনে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবার ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬ হাজার ৮৭২ জন। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়।

আরো পড়ুন: রাবিতে ভর্তির জন্য আসনপ্রতি আবেদন ১০৩ শিক্ষার্থীর

জানা গেছে, কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট আসন ১ হাজার ৩০৯টি।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬