শাবিপ্রবির ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা সিলেট কেন্দ্রে, প্রবেশপত্র ডাউনলোড কবে

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু সিলেট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রত্যেক ইউনিটের প্রবেশপত্র পরীক্ষার ৭২ ঘণ্টা আগে ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বার্তায় বলা হয়েছে, ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র সিলেট পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সিলেট ব্যতিত অন্য কোন পরীক্ষা কেন্দ্রে ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেয়া যাবে না। শিক্ষার্থীদের (ইউনিট ভিত্তিক) ভর্তি পরীক্ষার রোল নম্বর প্রবেশপত্রের সাথে জানিয়ে দেয়া হবে। ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে শিক্ষার্থীর ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

শাবিপ্রবির আবেদনের বর্ধিত সময় শেষ হয়েছে গত শুক্রবার (৩১ জানুয়ারি)। গত ৫ জানুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ), একই দিন বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আসছে সাত কলেজ

এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৮৫টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্তা/হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পৌষ্য কোটা ২০, চা শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০। কারিগরি ত্রুটির কারণে গত ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭২ ঘণ্টারও বেশি সময় আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল।

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইন…
  • ০২ মে ২০২৬
৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ন…
  • ০২ মে ২০২৬
খেলতে খেলতে মায়ের বসানো চায়ের পাতিলে টান, গরম পানিতে ঝলসে স…
  • ০২ মে ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন শুরু …
  • ০২ মে ২০২৬
শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ: মামলা প্রত্যাহার চায় চবির নির…
  • ০২ মে ২০২৬
বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর দেওয়া হয় আগুন,…
  • ০২ মে ২০২৬