টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দুজন কারাগারে

০২ মে ২০২৬, ০৮:৪৯ PM , আপডেট: ০২ মে ২০২৬, ০৮:৫০ PM
টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ঝটিকা মিছিল করার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (২ মে) পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও মাইক্রোবাস চালক মো. রুবেল মিয়া। আসামিদের পক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আজকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ তাদের এই মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের দেওয়া নাম-ঠিকানা সন্দেহজনক। এমতাবস্থায় আসামিরা জামিনে মুক্তি দিলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে মামলাটির সুষ্ঠু তদন্তের ব্যাঘাত ঘটবে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিদের জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। প্রকাশ থাকে যে, মামলাটির তদন্তের স্বার্থে আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট থেকে ভোর ৬টা ১৫ মিনিটের মধ্যে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলস্টেশন থেকে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে। তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচারের উদ্দেশ্যে জন সম্মুখে কালো আইন বাতিল, বাংলাদেশ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। 

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০-২৫ জন পালিয়ে যায়।​ ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬
স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage